বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
কর্পোরেট

অর্থনীতিতে গতি সঞ্চারে বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার স্কিমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ

৩০ আগস্ট ২০২৬ | ১১:৪২ রাত

photo

দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ও বিভিন্ন উৎপাদনশীল খাতকে সংকুচিত অবস্থা থেকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিলের আওতায় একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।ডিজিটাল ম্যাপ দেখুন

রোববার (৩০ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এই তহবিলের সাহায্যে বন্ধ শিল্প কারখানা চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি, সিএমএসএমই খাতের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক কেন্দ্র গঠনের মতো গুরুত্বপূর্ণ খাতসমূহে সাশ্রয়ী সুদে সহজ শর্তে অর্থায়ন করা হবে।

গত ২৭ আগস্ট তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমটিবির পক্ষে চুক্তিতে অংশ নেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন এবং অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকসহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।

এই চুক্তির মাধ্যমে এমটিবি অগ্রাধিকারপ্রাপ্ত খাতসমূহে দ্রুত ও সাশ্রয়ী অর্থায়ন পৌঁছে দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।