শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
খেলার মাঠে

নাহিদ রানাকে আশির দশকে ফেরালো পেশোয়ার জালমি

০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৬ দুপুর

photo

ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের নিউজফিডে স্ক্রল করতেই চোখে পড়ছে আশির দশকের আদলে তরুণ-তরুণীদের ছবি। কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নিজেদের সেই নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

বর্তমানের একটি ছবিকে এআইয়ের সাহায্যে এমনভাবে রূপ দেওয়া হচ্ছে, যেন সেটি কয়েক দশক আগের কোনো স্টুডিও ক্যামেরায় তোলা। পোশাক, চুলের কাট, মেকআপ থেকে শুরু করে আলো, ব্যাকগ্রাউন্ড এমনকি ছবির দানাদার ফিল্ম-টেক্সচার; সবকিছুতেই ফুটে উঠছে আশির দশকের ছাপ।

সোশ্যাল মিডিয়ায় এই ‘নস্টালজিয়া ফিল্টার’ ট্রেন্ডটি তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছে। প্রযুক্তি আর পুরনো স্মৃতির অদ্ভুত এক মেলবন্ধনে মেতে উঠেছেন নেটিজেনরা। সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসালো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমিও। যেখানে খেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা।

সোশ্যাল মিডিয়ায় এই ‘নস্টালজিয়া ফিল্টার’ ট্রেন্ডটি তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছে। প্রযুক্তি আর পুরনো স্মৃতির অদ্ভুত এক মেলবন্ধনে মেতে উঠেছেন নেটিজেনরা।

সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসালো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমিও। যেখানে খেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা।পেশোয়ার জালমি তাদের ক্রিকেটারদের আশির দশকের সেই নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে গেছে। বাবর আজম, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদদের সঙ্গে নাহিদ রানারও একটি ছবিতে এমন ফিল্টার ব্যবহার করেছে পেশোয়ার। যেখানে দেখা যাচ্ছে, নাহিদ রানা ডেনিম জিন্সের সঙ্গে জ্যাকেট আর কেডস পরিহিত অবস্থায় কোনো টেলিফোন বুথে কথা বলছেন। টাইগার পেসারের সেই লুক নেটিজেনদের কাছে প্রশংসা কুড়াচ্ছে বেশ।