বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
বিনোদন

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই

০৭ আগস্ট ২০২৬ | ১২:৪৯ রাত

photo

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের জন্য বাংলা সংগীতপ্রেমীদের কাছে পরিচিত লোকসংগীত শিল্পী স্বাগত দে মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) রাতে ভারতের পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গের বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে ভাটিয়ালিসহ বিভিন্ন ঘরানার লোকসংগীত পরিবেশনে সমান দক্ষ ছিলেন। তবে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি তাঁকে দুই বাংলার শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়। তাঁর আরেকটি আলোচিত গান ‘সোনা বন্ধু রে’।

গানের পাশাপাশি অভিনয়ও করেছেন স্বাগত দে। ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।