আইন-আদালত
আপিলের রায় ঘিরে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার
২৪ আগস্ট ২০২৬ | ০১:৩৪ দুপুর
ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১১টায় মামলার রায় পড়া শুরু হয়। রায় ঘিরে ফেনীর সোনাগাজী পৌর শহরে নুসরাতের বাড়িতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম বলেন, আমি নুসরাতের বাড়িতে গিয়েছি, পরিবারের সঙ্গে কথা বলেছি। নুসরাতের পরিবারের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।
নুসরাত হত্যা মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদ হাসান নোমান বলেন, উচ্চ আদালতের রায় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে আমাদের হেয়প্রতিপন্ন করছে একটি মহল। আমরা ন্যায়বিচার প্রার্থনা করছি।