শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
সারাবাংলা

খাল পুনঃখনন শেষে ৭৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

১৯ আগস্ট ২০২৬ | ০৪:২৪ দুপুর

photo

শেরপুরের নকলায় পাঠাকাটা ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৭৮ লাখ ১৯ হাজার ৮৩২ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ৩ দশমিক ৫০ কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খালের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন শাখা প্রকল্পটি বাস্তবায়ন করে। এ জন্য মোট ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৮৩২ টাকা বরাদ্দ দেওয়া হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্পের সভাপতি জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ‘প্রকল্পের আওতায় ৩ দশমিক ৫০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। কাজ শেষে বরাদ্দের অব্যয়িত ৭৮ লাখ ১৯ হাজার ৮৩২ টাকা মঙ্গলবার (১৮ আগস্ট) সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বরাদ্দের অর্থ থেকে সব খরচের পর ৭৮ লাখ ১৯ হাজার ৮৩২ টাকা অব্যয়িত থাকে। পরে ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।

প্রকল্পের আওতায় ৩ দশমিক ৫০ কিলোমিটার খাল পুনঃখননের পাশাপাশি, খালের দুই পাশে প্রায় ২ হাজার ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, বকুল, জারুল, সোনালুসহ বিভিন্ন প্রজাতি।