বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
সারাবাংলা

জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত

১৯ আগস্ট ২০২৬ | ০৪:২৫ দুপুর

photo

গাজীপুরের শ্রীপুরে জামাইয়ের সঙ্গে মেয়ের ঝগড়া মেটাতে এসেছিলেন বাবা। এসময় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জামাইয়ের লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামের সাহাবউদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুরের সলিং মোড় এলাকায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

অভিযুক্ত ফিরোজ কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। ঘটনার পর তিনি ঘরে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের পরিবারের ভাষ্যমতে, নানান বিষয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো। শনিবার (১৫ আগস্ট) রাতে স্ত্রীর সঙ্গে ফিরোজের ফের ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে মেয়ের বাড়িতে যান হাফিজ উদ্দিন। এসময় ঝগড়ার বিষয়ে জানতে চাইলে জামাই ফিরোজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফিরোজ বাঁশের লাঠি দিয়ে শ্বশুরকে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।