বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
সারাবাংলা

ভাত রান্না নিয়ে বিরোধের জেরে মাকে হত্যা, যুবক গ্রেফতার

১৯ আগস্ট ২০২৬ | ০৪:৩২ দুপুর

photo

পিরোজপুরের কাউখালীতে ভাত রান্নাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাকে কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিহত ওই নারীর নাম কানন বালা (৬৫। তিনি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী। অপরদিকে অভিযুক্ত ছেলের নাম সুজন বালার (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ভাত রান্না নিয়ে কানন বালার সঙ্গে তার একমাত্র ছেলে সুজনের কথা-কাটাকাটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে ঝগড়া চলার একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন ক্ষিপ্ত হয়ে দরজায় লাগানো কাঠের ডাসা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

পরদিন রোববার (১৬ আগস্ট) ভোরে ঘুম থেকে উঠে সুজন তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি প্রতিবেশী ও মামাদের ডেকে আনেন। স্বজনরা কানন বালাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে কানন বালা মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে ভাগনে সুজন বালাকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।