বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
বিনোদন

অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন

০৫ আগস্ট ২০২৬ | ০৯:০৯ রাত

photo

দেশের অভিনয় জগতের পরিচিত মুখ, জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গত সোমবার রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিক মাধ্যমে রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’তে অভিনয় করছিলেন।

অভিনয়ে রিনা রহমানের হাতেখড়ি খুলনায়। খুলনা নাট্যনিকেতনের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শেখেন তিনি। শুরুতে ছিলেন নাচের শিক্ষার্থী, পরে গান শেখেন। এরপর ধীরে ধীরে যুক্ত হন অভিনয়ের সঙ্গে।

খুলনার মঞ্চে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। পরে ঢাকায় এসে মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেন। বিভিন্ন নাট্যদলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল তার।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে– বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।