বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
লাইফস্টাইল

তাল দিয়ে বানিয়ে নিন ভিন্ন স্বাদের পায়েস

৩১ আগস্ট ২০২৬ | ১২:২৯ রাত

photo

চলে এসেছে তালের মৌসুম। এই সময়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ ও স্বাদে মেতে ওঠেন ভোজনরসিকরা। তাল দিয়ে তালের বড়া, ক্ষীরসহ নানা পদ তৈরি হলেও এবার চাইলে বানিয়ে নিতে পারেন একটু ভিন্ন স্বাদের তালের পায়েস।

দুধ, চাল ও পাকা তালের মিশেলে তৈরি এই পায়েস যেমন সুস্বাদু, তেমনি উৎসব বা অতিথি আপ্যায়নেও হতে পারে দারুণ একটি ডেজার্ট। খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন মজাদার তালের পায়েস।

উপকরণ

  • তরল দুধ ১ লিটার
  • পোলাও চাল আধা কাপ
  • তালের রস (পিউরি) ১ কাপ
  • চিনি আধা কাপ
  • নারিকেল কোরা আধা কাপ
  • কাজু বাদাম ও কিসমিস পরিমাণমতো
  • এলাচ গুঁড়া বা তেজপাতা ২-৩টি

প্রস্তুত প্রণালি

চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি হাঁড়িতে তরল দুধ নিয়ে চুলায় বসিয়ে দিন। দুধ ফুটে উঠলে তাতে তেজপাতা ও এলাচ দিয়ে দিন।

দুধ কিছুটা ঘন হয়ে এলে ভিজিয়ে রাখা চালের পানি ঝরিয়ে দুধে দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন এবং মাঝে মাঝে নেড়ে দিন, যাতে চাল হাঁড়ির তলায় লেগে না যায়। চাল নরম ও ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।

চাল সিদ্ধ হয়ে গেলে এতে তালের ঘন রস ও নারিকেল কোরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তালের রস দেওয়ার পর দুধ যাতে কেটে না যায়, সেজন্য পায়েসটি অনবরত নেড়ে যেতে হবে।

এরপর পরিমাণমতো চিনি, কাজু ও কিসমিস দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট মৃদু আঁচে রান্না করুন। পায়েস আপনার পছন্দমতো ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

তালের পায়েস ঠান্ডা কিংবা কুসুম গরম-দুইভাবেই পরিবেশন করা যায়। চাইলে পরিবেশনের আগে ওপর থেকে সামান্য কাজু, কিসমিস ও নারিকেল কুচি ছড়িয়ে দিতে পারেন।

টিপস

  • তালের রস ভালোভাবে ছেঁকে নিলে আঁশ বা শক্ত অংশ থাকবে না, পায়েসের মসৃণতা বজায় থাকবে।
  • তালের রস দেওয়ার পর নেড়ে চলুন। রস মেশানোর পর নিয়মিত নেড়ে দিলে দুধ কেটে যাওয়ার ঝুঁকি কমে এবং পায়েসের মিশ্রণ ভালো হয়।
  • তালের রসে প্রাকৃতিক মিষ্টতা থাকে। তাই রস দেওয়ার পর স্বাদ দেখে প্রয়োজনমতো চিনি মেশানো ভালো।