শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
খেলার মাঠে

জয়সূচক গোল করে রেকর্ডের মালিক হলেন রোনালদো

২৯ আগস্ট ২০২৬ | ১২:৪০ দুপুর

photo

প্রথম ফুটবলার হিসেবে হাজারতম গোলের পেছনে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই রেকর্ড গড়ার পথে সৌদি প্রো লিগের চতুর্থ রাউন্ডে আল তাউনকে ২-১ গোলে হারানোর ম্যাচে আল নাসরের জয়সূচক গোলটি করেছেন রোনালদো।

আল-আওয়াল পার্কে ম্যাচের দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটেই গোলটি করেন ৪১ বছর বয়সী রোনালদো। সতীর্থ মোহাম্মদ সিমাকানের নেওয়া শটে ছয় গজ বক্সের ভেতর ডান পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি। এই গোলে পিছিয়ে পড়েও জয় নিশ্চিত করে আল নাসর। চার ম্যাচে চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেও রয়েছে তারা।

ওই গোলে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ১০৪।

এর আগে প্রথমার্ধে বাসাম আল-হুরাইজি গোল করে আল তাউনকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে সামু কস্তা গোল করে আল নাসরকে সমতায় ফেরান।

তবে ম্যাচে রোনালদোর গোলের পর ঘটে মজার এক ঘটনা। গোল করার পরই নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপন না করে বদলি খেলোয়াড়দের বেঞ্চে গিয়ে পানি পান করতে শুরু করেন তিনি।

তখন সতীর্থ সাদিও মানে এসে তাকে মনে করিয়ে দেন গোল করে তিনি যে ‘সিউ’ উদযাপন করতেই ভুলে গেছেন। মানের কথা শুনেই মাঠের দিকে ছুটে যান রোনালদো এবং পরে নিজের আইকনিক ‘সিউ’ উদযাপন সম্পন্ন করেন।

৯৭৮তম গোলের পর এখন ১,০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ২২ গোল দূরে রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ব্যক্তিগত অর্জনের সামনে দাঁড়িয়ে ৪১ বছর বয়সেও থামছেন না পর্তুগিজ মহাতারকা।