শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
তথ্য ও প্রযুক্তি

ভুলে ফোনের নোটিফিকেশন মুছে ফেলেছেন? চাইলে আবার ফেরাতে পারবেন

৩১ আগস্ট ২০২৬ | ১২:৫১ রাত

photo

স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে প্রতিদিনই বিভিন্ন অ্যাপ থেকে একের পর এক নোটিফিকেশন আসে। এর মধ্যে অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা সতর্কবার্তাও থাকে। তাড়াহুড়োয় নোটিফিকেশন সোয়াইপ করে সরিয়ে ফেললে পরে সেটি আর খুঁজে পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে আগে আসা নোটিফিকেশনের তালিকা দেখা সম্ভব।

এই ফিচারটির নাম নোটিফিকেশন হিস্টোরি। এটি চালু করে রাখলে ফোনে আসা নোটিফিকেশনের রেকর্ড সংরক্ষিত থাকে। ফলে কোনো গুরুত্বপূর্ণ অ্যালার্ট ভুল করে মুছে ফেললেও পরে সেটি নোটিফিকেশন হিস্টোরি থেকে খুঁজে দেখা যেতে পারে।

আগে থেকেই চালু করতে হবে নোটিফিকেশন হিস্টোরি

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার নোটিফিকেশন হিস্টোরি আগে থেকে সক্রিয় না থাকলে ফিচারটি চালু করার আগের মুছে যাওয়া নোটিফিকেশন সাধারণত ফিরিয়ে আনা সম্ভব নয়। অর্থাৎ এখন থেকে আসা নোটিফিকেশন সংরক্ষণ করতে চাইলে আগে থেকেই এই সুবিধা চালু করে রাখতে হবে।

নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলোর অনেকগুলোতেই নোটিফিকেশন হিস্টোরি পাওয়া যায়। তবে ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড-এর সংস্করণ অনুযায়ী সেটিংসের নাম বা অবস্থান কিছুটা আলাদা হতে পারে।

কীভাবে নোটিফিকেশন হিস্টোরি চালু করবেন?

প্রথমে ফোনের সেটিংস খুলুন। এরপর নোটিফিকেশনস বিভাগে প্রবেশ করুন। সেখানে নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন খুঁজে বের করতে হবে। অপশনটি পাওয়ার পর ইউজ নোটিফিকেশন হিস্টোরি চালু করে দিন। কোনো কোনো ফোনে এই অপশনের নাম বা টগলের ধরন সামান্য আলাদা হতে পারে।

ফিচারটি সক্রিয় করার পর থেকে ফোনে আসা নোটিফিকেশনের রেকর্ড জমা হতে শুরু করবে। ভবিষ্যতে কোনও নোটিফিকেশন ভুল করে সরিয়ে ফেললে সেই তালিকা থেকে সেটি খুঁজে দেখা যাবে।

মুছে যাওয়া নোটিফিকেশন আবার দেখবেন কীভাবে?

নোটিফিকেশন হিস্টোরি চালু করার পর কোনো অ্যালার্ট ভুল করে ডিলিট হয়ে গেলে আবার সেটিংস > নোটিফিকেশন > নোটিফিকেশন হিস্টোরিতে যেতে হবে। সেখানে সম্প্রতি ফোনে আসা নোটিফিকেশনগুলোর একটি তালিকা দেখা যাবে। প্রয়োজনীয় নোটিফিকেশনটি তালিকায় থাকলে সেটি দেখে গুরুত্বপূর্ণ তথ্য আবার খুঁজে নেওয়া সম্ভব।

এই সুবিধা বিশেষ করে তখন কাজে আসতে পারে, যখন কোনো অ্যাপের নোটিফিকেশন অসাবধানতাবশত সোয়াইপ করে সরিয়ে দেওয়া হয়েছে।

কোন কোন অ্যাপের নোটিফিকেশন পাওয়া যেতে পারে?

নোটিফিকেশন হিস্টোরিতে শুধু একটি নির্দিষ্ট অ্যাপের অ্যালার্ট নয়, ফোনে ইনস্টল করা বিভিন্ন অ্যাপের নোটিফিকেশনের রেকর্ড দেখা যেতে পারে।

যেমন, হোয়াটসঅ্যাপ, জি-মেইল, ব্যাংকিং অ্যাপ কিংবা অন্য কোনো অ্যাপ থেকে আসা নোটিফিকেশনও তালিকায় থাকতে পারে। ফলে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বা অ্যালার্ট চোখ এড়িয়ে গেলে নোটিফিকেশন হিস্টোরি একবার পরীক্ষা করে দেখা যেতে পারে।