পরিবেশ ও জলবায়ু
বাড়ছে পদ্মা, সুরমা-কুশিয়ারা ও চট্টগ্রামের তিন নদীর পানি
৩১ আগস্ট ২০২৬ | ০২:১০ রাত
দেশের সব প্রধান নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কয়েকটি নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা, সুরমা, কুশিয়ারা, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়েছে।
পাশাপাশি আগামী কয়েক দিনে তিস্তা ও ব্রহ্মপুত্র-যমুনাসহ আরও কয়েকটি নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে।
রোববার (৩০ আগস্ট) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিনও এ দুই নদীর পানি বাড়তে পারে।
এদিকে পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে।