জাতীয়
প্রাথমিক বৃত্তির টাকার হার নির্ধারণ, কারা কত টাকা পাবে
৩১ আগস্ট ২০২৬ | ০৩:১৬ রাত
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল অনুসারে টাকার হার নির্ধারণ করা হয়েছে। এতে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।
রোববার (৩০ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃত্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের অনুকূলে নির্ধারিত হার ও শর্ত সাপেক্ষে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য প্রাথমিক শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তির এ হার নির্ধারণ করা হলো।
চিঠির তথ্যানুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।
প্রাথমিক বৃত্তি চালু রাখার শর্ত
বৃত্তিধারী ছাত্র-ছাত্রীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠগ্রহণ সাপেক্ষে বৃত্তির অর্থ দেওয়া হবে।
সব বৃত্তিধারী বিনা বেতনে যে কোনো সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করবে।
কোনো ছাত্র-ছাত্রী সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তির অর্থ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নকালীন পাঠ-বিরতি (ব্রেক অফ স্টাডি) হিসেবের গণ্য হবে।