শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
আন্তর্জাতিক

ট্রান্সফরমার চুরির সময় কাদায় আটকা গাড়ি, উদ্ধারে গিয়ে আটকে গেল ট্রাকও

২৪ আগস্ট ২০২৬ | ০১:১৯ দুপুর

photo

গভীর রাত। চারপাশ নীরব। কৃষকের ধানক্ষেতে ঢুকেছিল একটি গাড়ি। উদ্দেশ্য ছিল বিদ্যুতের ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়া। কিন্তু পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াল কাদা।

নরম মাটিতে এমনভাবে আটকে গেল গাড়িটি, যে অনেক চেষ্টা করেও সেটি বের করতে পারলেন না অভিযুক্ত ব্যক্তিরা। শেষ পর্যন্ত গাড়ি ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায় চোরের দল।

তবে গল্প সেখানেই শেষ হয়নি। পরদিন গাড়িটি উদ্ধারের জন্য যে ট্রাক নিয়ে তারা ফিরলেন, সেটিও আটকে গেল একই কাদায়।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোগা জেলার তাখতুপুড়া গ্রামে।

কৃষক হরজিন্দর সিংয়ের অভিযোগ, গত শনিবার (২২ আগস্ট) গভীর রাতে তিন ব্যক্তি তার জমিতে ঢুকেছিলেন। তারা জমিতে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন।

কিন্তু ট্রান্সফরমার খোলার আগেই তাদের গাড়ি জলাবদ্ধ ধানক্ষেতের নরম মাটিতে আটকে যায়। গাড়িটি বের করার চেষ্টা ব্যর্থ হলে তারা সেটি সেখানেই রেখে চলে যান।

পরদিন সকালে অবশ্য আবার ফিরে আসেন তারা। এবার সঙ্গে ছিল একটি ভারী রিকভারি ট্রাক। উদ্দেশ্য ছিল আটকে থাকা গাড়িটি টেনে বের করে নেওয়া।

কিন্তু কাদা যেন সেদিন তাদের ছাড়ার পাত্র ছিল না। গাড়ি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রিকভারি ট্রাকও সেই কাদায় আটকে যায়। ফলে ধানক্ষেতে পড়ে থাকে দুটি যানই।

দুই গাড়ি দেখে সন্দেহ গ্রামবাসীর

ধানক্ষেতে একটি গাড়ি ও একটি বড় ট্রাক এভাবে আটকে থাকতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। অভিযুক্ত ব্যক্তিরা সেখানে কেন এসেছেন, তা জানতে চান স্থানীয়রা।