বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
আন্তর্জাতিক

রুশ বাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয়র ৫১ জন নিহত হয়েছেন

০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১১ রাত

photo

রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে এখন পর্যন্ত ৫১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জনকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রুশ সেনাবাহিনীতে এখনো যারা রয়েছেন, তাদের দ্রুত অব্যাহতি ও দেশে ফিরিয়ে আনার জন্য মস্কোর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

সোমবার (৩১ আগস্ট) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিংয়ে এএনআইয়ের এক প্রশ্নের জবাবে তিনি রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের বিষয়ে কথা বলেন।

বিক্রম মিশ্রি বলেন, রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের বিষয়টি ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে ও একাধিকবার আলোচনা হয়েছে। তিনি বলেন, রুশ সেনাবাহিনী থেকে ভারতীয়দের অব্যাহতির বিষয়ে আমাদের নাগরিকদের রুশ সশস্ত্র বাহিনীতে নিয়োগের বিষয়টি ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

রুশ সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া ভারতীয়দের সর্বশেষ হিসাব তুলে ধরে পররাষ্ট্রসচিব বলেন, সর্বশেষ হিসাবে আমাদের কাছে তথ্য রয়েছে, ২২৭ জন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জনকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দুঃখজনকভাবে ৫১ জনের মৃত্যুর তথ্যও ভারতের কাছে রয়েছে।

বিক্রম মিশ্রি জানান, বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে ভারতের যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমরা রুশ পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা করছি।

মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসও বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। ভারতীয় নাগরিকদের সেনাবাহিনী থেকে অব্যাহতি ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাস রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, আমাদের মস্কো দূতাবাস এসব ভারতীয় নাগরিককে অব্যাহতি ও দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে। যেসব মামলা এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলো যেন দ্রুত অব্যাহতির মাধ্যমে শেষ করা যায় ও এসব মানুষকে দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনা যায়, তা নিশ্চিত করতে আমরা রুশ পক্ষের সঙ্গে আলোচনা করছি।