বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
আন্তর্জাতিক

মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার

০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১২ রাত

photo

পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টি মুখার্জির (২৮) ‘রহস্যজনক’ মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজ্যের বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামের নিজের বাড়ি থেকে এই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টি মুখার্জি মমতার মামাতো ভাই নিহার মুখার্জির মেয়ে।

এদিকে পরিবারের দাবি, বৃষ্টির গলায় সাদা রংয়ের কাপড় জড়ানো অবস্থায় দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ ছিল বৃষ্টির বিরুদ্ধে। এছাড়া সম্প্রতি তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। বৃষ্টি মুখার্জির ১২ বছরের একটি সন্তান রয়েছে।

বৃষ্টির আত্মীয় সন্ধ্যা মুখার্জি জানান, বৃষ্টির বিয়ে হয়েছিল কার্তিক ঘটকের ছেলে কৌশিক ঘটকের সঙ্গে। কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির দোতলার ঘরে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।