শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
নারী ও শিশু

দেড় শতাধিক শিশু শিক্ষার্থী নিয়ে দারুননাজাত একাডেমির প্রতিযোগিতা

৩১ আগস্ট ২০২৬ | ০১:১৮ রাত

photo

বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো দারুননাজাত একাডেমির তৃতীয় আরবি-ইংরেজি স্পেলিং বি ও ভোকাব্যুলারি কম্পিটিশন-২০২৬। শব্দের সঠিক বানান, উচ্চারণ ও ভোকাব্যুলারি দক্ষতার দারুণ পরীক্ষা হয় প্রতিটি পর্বে। ২৯ আগস্ট সকালে প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শব্দ শুধু শেখার বিষয় নয়—শব্দই গড়ে তোলে ভাষা। আর ভাষাই খুলে দেয় সম্ভাবনার দরজা। ইংরেজি ও আরবি ভাষার শব্দভান্ডার, বানান দক্ষতা, মেধা ও আত্মবিশ্বাসকে উদযাপন করতে এ আয়োজন বারবার দরকার। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। দারুননাজাত একাডেমি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক বলেন, ‘দারুননাজাত একাডেমি একটি ইংরেজি ও আরবি ভার্সন মাদরাসা। শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এ প্রতিযোগিতা। আমাদের দৃঢ় বিশ্বাস, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষার দক্ষতা আরও বৃদ্ধি করবে।’

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা বেশ আনন্দিত ও উৎফুল্ল। তারা বলেন, দারুননাজাত একাডেমি নিয়মিতই আমাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন বিষয় জানা ও শেখার আগ্রহ বাড়ছে।

অভিভাবকেরা বলেন, দারুননাজাত একাডেমি শিক্ষার্থীদের উন্নয়নে নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে। নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বিতর্ক, মাসনুন দোয়া, কেরাত, ইসলামি সংগীত, চিত্রাঙ্কন, কুইজ ইত্যাদি প্রতিযোগিতা, ইসলামিক কালচারাল প্রোগ্রামসহ নানা ধরনের সহপাঠ্যক্রমের আয়োজন করে চলেছে। এগুলো অব্যাহত থাকলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা নিয়েই বড় হবে।