বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
ভ্রমণ

সাফারি পার্কে ফিরেছে নিহার কলি ও সম্রাট বাহাদুর

৩১ আগস্ট ২০২৬ | ০২:৩২ রাত

photo

গাজীপুর সাফারি পার্কে আটক করে আনা দু’টি হাতি সম্রাট ও নিহার কলিকে চাঁদা না তোলা সহ বেশ কয়েকটি শর্তজুড়ে মালিকপক্ষের কাছে জিম্মায় দিয়েছিল বন বিভাগ। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় হাতি দু’টিকে মন্ত্রীর নির্দেশ ফিরিয়ে আনা হয়েছে সাফারি পার্কে। 

মঙ্গলবার গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নির্দেশে সোমবার নিহার কলি নামের মাদি হাতিটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকা থেকে এবং সম্রাট বাহাদুর নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। 

মঙ্গলবার ভোর ৪টার দিকে নিহার কলি ও সকাল ১০টায় সম্রাটকে দু’টি খোলা ট্রাকে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে আনা হয়। পরে সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাত ও মো. জুলকার নাইনসহ অন্যান্য চিকিৎসকেরা হাতি দু’টির স্বাস্থ্য পরীক্ষা করে নেন। এছাড়াও সাফারি পার্কের পশু-প্রাণীর চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা এসে হাতি দু’টির পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্যগত বিষয়ে তথ্য দিবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার পর সম্রাটকে, একই বছরের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে নিহার কলিকে উদ্ধার করে সাফারি পার্কে আনা হয়। 

বন বিভাগ সূত্রে জানা যায়, হাতিটি দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলা এবং নির্যাতনের অভিযোগ ছিল। তাই হাতি দু’টিকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছিল। গত ৬ ও ৭ আগস্ট রাজা বাহাদুরসহ পার্কের হাতিশালায় দু’টি হাতির মৃত্যু হয়। চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের উপর হামলা করে ৪ বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শও নেয়া হয়েছিল। সব চেষ্টা মাড়িয়ে গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়।

অপরদিকে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের অপর একটি হাতির মৃত্যু হয়েছে। এরপরই হাতি সম্রাট ও নিহার কলিকে শর্ত সাপেক্ষে তাদের মালিকের জিম্মায় ফিরিয়ে দেয়া হয়েছিল। জিম্মা গ্রহীতারা নির্ধারিত শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু’র নির্দেশে হাতি দু’টি বনবিভাগের হেফাজতে নেয়া হয়। তারপর মঙ্গলবার ভোর ৪টার দিকে নিহার কলি ও সকাল ১০টায় সম্রাটকে দু’টি খোলা ট্রাকে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে আনা হয়।