সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
ভ্রমণ

থানচিতে ২ পর্যটক গাইড বহিষ্কার

৩১ আগস্ট ২০২৬ | ০২:৪৯ রাত

photo

বান্দরবানের থানচিতে প্রশাসনের নির্দেশনা অমান্য ও পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নিবন্ধিত তিন পর্যটক গাইডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। তাদের মধ্যে দুজনকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার এবং একজনকে ১৫ দিনের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ জুলাই থানচি-তিন্দু ২১ কিলোমিটার নৌপথে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটক নিয়ে যাওয়ার সময় একটি পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। এতে এক পর্যটক মারা যান। প্রশাসনের নির্ধারিত নিয়ম অমান্য করে ওই নৌযানে পর্যটক নিয়ে যাওয়ায় গাইড গার্ডেন ত্রিপুরাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়া ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীপথে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকদের নৌপথে নিয়ে যাওয়ার অভিযোগে গাইড আবুল হোসেনকে ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত পর্যটক গাইড-সংক্রান্ত সব কার্যক্রম থেকে সাময়িক স্থগিত করা হয়েছে।

ইউএনও আরও জানান, সর্বশেষ ৯ আগস্ট পর্যটন তথ্য সেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গাইড সাশৈ থোয়াই মার্মাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও প্রশাসনের নির্দেশনা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।