বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
প্রবাস

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৫ আগস্ট ২০২৬ | ০৪:৪৩ দুপুর

photo

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার মালয়েশিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আহ্বায়ক ডা. এস এম রহমান তনু। সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন এবং গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইসফাক হোসাইন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন (হৃদয়)।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিন এবং জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম বক্তব্য দেন।

এছাড়া উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি দাতু আব্দুল জলিল লিটন, সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস এম নিপু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, যুবদল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি নূরে সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রচার সম্পাদক বাদল কর এবং জাসাস মালয়েশিয়ার সদস্য সচিব ইমতিয়াজ আবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান, শ্যামপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মফিজুর রহমান মাসুম, চৌকিট শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান সুমন, ছাত্রদল নেতা আদিব আনজুম অর্ণবসহ মালয়েশিয়া বিএনপির বিভিন্ন শাখা কমিটির নেতারা।