বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
প্রবাস

পার্ট-টাইম জবে টিউশন ফি দেওয়া আসলেই সম্ভব, নাকি বড় ফাঁদ?

২৫ আগস্ট ২০২৬ | ০৫:০২ বিকাল

photo

ফ্রান্সে পড়াশোনার পাশাপাশি মাসে ৮০০-১০০০ ইউরো বা এর বেশি আয় করা সম্ভব। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বৈধভাবে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করার সুযোগ রয়েছে। ঘণ্টাপ্রতি প্রায় ১৩ ইউরো আয় হলে মাসে প্রায় ৮০০ থেকে ১০০০ ইউরো পর্যন্ত আয় করা সম্ভব। এছাড়াও এক্সট্রা কিছু আয় থাকে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পড়াশোনার খরচ নিজে চালাতে পারবেন কি না সেটি অনেকটাই নির্ভর করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে এবং কোন শহরে পড়ছেন তার ওপর।

এজেন্সির কথায় ভুলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন না। ফ্রান্সের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি তুলনামূলকভাবে কম এবং কিছু বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেয়। অন্যদিকে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ৫০০০ ইউরো থেকে ৮০০০ ইউরো বা তারও বেশি হতে পারে।

এখন আপনি নিজেই চিন্তা করুন শুধু টিউশন ফি বাবদ ৫০০০ থেকে ১০০০০ ইউরো দিতে হলে পার্ট-টাইম কাজের আয়ের ওপর নির্ভর করা কতটা যুক্তিসঙ্গত হবে? তাই ফ্রান্সে পড়তে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়, শহর, টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ সবকিছু হিসাব করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

আরেকটি বিষয় মাস্টার্সের অনেক শিক্ষার্থী বৈধ ২০ ঘণ্টার কাজের পাশাপাশি অতিরিক্ত কাজের সুযোগ খোঁজেন। কেউ কেউ মাসে ১৫০০ থেকে ২০০০ ইউরো পর্যন্ত আয় করতে পারেন। তবে এটি সবার ক্ষেত্রে সম্ভব নয় এবং অতিরিক্ত কাজের ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতা ও নিয়ম অবশ্যই মানতে হবে।